২০২৫ সালের মধ্যে টিবি নির্মূলের লক্ষ্য নিয়ে নড্ডার বড় ঘোষণা

২০২৫ সালের মধ্যে টিবি নির্মূলের লক্ষ্য নিয়ে নড্ডার বড় ঘোষণা

বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ উপলক্ষে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘টিবি-মুক্ত ভারত’ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এই অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হতে চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এই বিশেষ দিনে জেপি নড্ডা ১০০ দিনের একটি নিবিড় যক্ষ্মা নির্মূল অভিযানের সবুজ সংকেত দেবেন। এর পাশাপাশি ‘টিবি মুক্ত ভারত অ্যাপ’ এবং ‘টিবি মুক্ত শহুরে ওয়ার্ড’ উদ্যোগেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো দ্রুত যক্ষ্মা রোগী শনাক্ত করা এবং বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর এলাকায় চিকিৎসা পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে জেপি নড্ডা ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারতের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির (NTEP) সাফল্য এবং ভবিষ্যৎ কৌশলগুলো তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *