২০২৬-এই বিজেপির পতন, মুর্শিদাবাদের সভা থেকে দিল্লি দখলের হুঙ্কার মমতার

২০২৬-এই বিজেপির পতন, মুর্শিদাবাদের সভা থেকে দিল্লি দখলের হুঙ্কার মমতার

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দলীয় প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে আয়োজিত এই সভা থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন, ২০২৬-এর নির্বাচনেই বিজেপির পতন নিশ্চিত এবং বাংলাই আগামী দিনে দিল্লি দখল করবে। কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সি রাজনীতির বিরুদ্ধে তোপ দেগে তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

মমতা অভিযোগ করেন, বিজেপি বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতির ওপর ক্রমাগত আঘাত হানছে এবং ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার মতো বিষয়গুলি তুলে ধরে তিনি কেন্দ্রকে ‘বঞ্চনাকারী’ তকমা দেন। বহিরাগত নেতাদের উপস্থিতিকে কটাক্ষ করে তিনি একে বাংলার সংস্কৃতির পরিপন্থী বলে উল্লেখ করেন।

দলীয় কোন্দল রুখতে তৃণমূল নেত্রী স্মরণ করিয়ে দেন যে, প্রতিটি আসনেই তিনি নিজে প্রার্থী। ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, ধর্ম নয় বরং মানুষ্যত্বই শ্রেষ্ঠ। নিজের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারকে কেন্দ্র করে বিজেপির কুরুচিকর আচরণের নিন্দা জানিয়ে মমতা দাবি করেন, রাজ্যের মানুষ ব্যালটেই এর উপযুক্ত জবাব দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *