২০২৬ বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, জেলাভিত্তিক বণ্টন তালিকা প্রকাশ

২০২৬ বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জেলাভিত্তিক বণ্টন তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনীতি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুই দফায় এই বাহিনী রাজ্যে আসবে। আগামী ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে বাকি ২৪০ কো ম্পা নি আধাসেনা মোতায়েন করা হবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি জওয়ানরা থাকছেন।

কমিশন সূত্রে জেলাভিত্তিক বাহিনীর বণ্টন তালিকাও প্রকাশ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১৪ কো ম্পা নি এবং কলকাতায় ১২ কো ম্পা নি বাহিনী থাকছে। এছাড়া মালদায় ১২, দক্ষিণ দিনাজপুরে ১০ এবং মুর্শিদাবাদ ও কোচবিহারে ৮ কো ম্পা নি করে বাহিনী মোতায়েন হবে। শিলিগুড়ি ও কালিম্পংয়ে থাকছে ৩ কো ম্পা নি করে। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতেই এই আগাম প্রস্তুতি।

ইতিমধ্যে কলকাতা পুলিশকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনী আসার পর তারা এলাকা টহলদারি, রুট মার্চ এবং স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে চিঠি পাঠিয়ে এই বিশাল বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *