২০২৬ সালেই কি তৃণমূলের বিদায়? বিস্ফোরক শমীক ভট্টাচার্য

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে পারদ চড়ালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তার দাবি, ২০২৬ সালের নির্বাচনে রাঢ়বঙ্গ থেকে তৃণমূলের ‘বিসর্জন’ নিশ্চিত।
বিজেপি নেতার মতে, এবারের লড়াই কোনো রাজনৈতিক দলের মধ্যে নয়, বরং ‘মা-মাটি-মানুষ’ বনাম তৃণমূলের। তিনি তৃণমূলকে একটি ‘ভাইরাস’ হিসেবে অভিহিত করে বলেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধভাবে এই শাসন থেকে মুক্তি চাইছে।
রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা এবং সরকারি দুর্নীতির প্রসঙ্গ তুলে শমীক প্রশ্ন তোলেন, সরকারি প্রকল্পের কাজ কোন কো ম্পা নিগুলো পাচ্ছে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং ফর্ম-৭ জমা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপির অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
নন্দীগ্রাম এবং ভবানীপুরের উদাহরণ টেনে তিনি দাবি করেন, তৃণমূল নেত্রী এখন পরাজয়ের ভয়ে ভীত। ২০২৬-এর নির্বাচনে শাসকদলের পরাজয় কেবল সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।