২০২৯ সালেই মহিলাদের জন্য লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে মরিয়া মোদী সরকার
March 11, 202610:13 am

দীর্ঘ প্রতিক্ষিত নারী শক্তি বন্দন অধিনিয়ম বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই এই আইন কার্যকর করতে উদ্যোগী হয়েছে সরকার। মূলত জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের জটিল শর্তগুলো শিথিল করে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনের প্রস্তুতিও শুরু হয়েছে জোরকদমে।
দেশজুড়ে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গেও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, চলতি অধিবেশনেই সমস্ত আইনি জটিলতা কাটিয়ে বিলটি বাস্তবায়নের চূড়ান্ত পথ প্রশস্ত করা।