২০ মার্চের পর শুরু নবম-দশম শ্রেণির তথ্য যাচাইয়ের প্রক্রিয়া

২০ মার্চের পর শুরু নবম-দশম শ্রেণির তথ্য যাচাইয়ের প্রক্রিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ মার্চের পর এই যাচাই প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, এর আগে ২৬ ডিসেম্বর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি।

প্রায় আড়াই মাস ধরে এই প্রক্রিয়া স্থগিত থাকায় প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বর্তমান ঘোষণার ফলে সংশ্লিষ্ট প্রার্থীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই কাজ সম্পন্ন হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *