২১ হাজার টাকা সস্তায় প্রিমিয়াম ওয়ানপ্লাস ১২ কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট

বাজেট কিছুটা কম থাকায় যারা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন, তাদের জন্য খুশির খবর নিয়ে এল ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট। ২০২৪ সালের জানুয়ারিতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনটি এখন পর্যন্ত সবথেকে বড় ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার ও ফ্ল্যাট ডিসকাউন্ট মিলিয়ে ফোনটির দামে একধাক্কায় বড়সড় পতন লক্ষ্য করা গেছে।
বাজারে আসার সময় ওয়ানপ্লাস ১২-এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। বর্তমানে ফ্লিপকার্টে এই মডেলটি মাত্র ৪৭,৩১২ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলছে অতিরিক্ত ছাড়। ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকরা আরও ৩,৫৫৪ টাকা সাশ্রয় করতে পারবেন। সব মিলিয়ে লঞ্চ প্রাইসের তুলনায় ফোনটি প্রায় ২১,২৪১ টাকা কমে পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে বাড়তি ছাড় পাওয়ার সুবিধাও রয়েছে।
ফিচারের দিক থেকে ওয়ানপ্লাস ১২ একটি শক্তিশালী ডিভাইস। এতে রয়েছে ৬.৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪০x৩১৬৮ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে রয়েছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের জন্য ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৬৪ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল টারশিয়ারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রিমিয়াম ফিচারের এই স্মার্টফোনটি যারা সস্তায় কিনতে চান, তাদের জন্য বর্তমান এই ডিলটি নিঃসন্দেহে সেরা হতে পারে।