২২ বছরের ছোট সামান্থার সঙ্গে রোম্যান্স! কোন ছবিতে জুটি বাঁধছেন সলমান?

২২ বছরের ছোট সামান্থার সঙ্গে রোম্যান্স! কোন ছবিতে জুটি বাঁধছেন সলমান?

বলিউড সুপারস্টার সলমান খান এবার পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকের আসন্ন সুপারহিরো ভিত্তিক ছবিতে অভিনয় করতে চলেছেন। জল্পনা শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অথবা নয়নতারাকে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকে এই বিগ-বাজেট প্রকল্পের শুটিং শুরু হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ষাট বছর বয়সেও নিজের ফিটনেস বজায় রাখা সলমানকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত। এই ছবিতে সামান্থা বা নয়নতারার অন্তর্ভুক্তি ঘটলে, এটি হবে বলিউডের ‘ভাইজানে’র সঙ্গে দক্ষিণী লেডি সুপারস্টারদের প্রথম অন-স্ক্রিন রসায়ন। এছাড়া সলমান বর্তমানে তেলুগু পরিচালক বংশী পাইদিপল্লির একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট নিয়েও আলোচনা করছেন বলে জানা গেছে।

বর্তমানে সলমান ব্যস্ত রয়েছেন অপূর্ব লাখিয়া পরিচালিত ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’ ছবির কাজ নিয়ে। এই ছবিতে তিনি প্রথমবারের মতো একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবিটি চলতি বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে বাবার অসুস্থতা সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন এই মহাতারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *