২২ বছর বয়সেই মার্ক জুকারবার্গের ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার করলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক

টেকনোলজি এবং স্টার্টআপ দুনিয়ায় এক নতুন ইতিহাসের জন্ম দিলেন ২২ বছর বয়সী সূর্য মিধা। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ-মেড বিলিয়নিয়ার। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন প্রায় ১৮ হাজার কোটি টাকা।
মাত্র ২২ বছর বয়সে ২.২ বিলিয়ন ডলারের মালিক হয়ে সূর্য প্রমাণ করেছেন যে মেধা আর সঠিক প্রযুক্তির মেলবন্ধনে আসাম্ভবকেও জয় করা সম্ভব। ২০০৮ সালে জুকারবার্গ ২৩ বছর বয়সে এই শিরোপা অর্জন করেছিলেন, যাকে এবার অনায়াসেই টপকে গেলেন সূর্য।
সূর্য মিধার এই আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে রয়েছে তার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক স্টার্টআপ ‘Mercor’। ২০২৩ সালে ব্রেন্ডন ফুডি এবং আদর্শ হিরেমাথের সঙ্গে মিলে তিনি এই কো ম্পা নিটি শুরু করেন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বা রিক্রুটমেন্ট ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই প্ল্যাটফর্ম। AI অবতারের মাধ্যমে প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে বড় বড় কো ম্পা নিকে দ্রুত সঠিক প্রতিভা খুঁজে দিতে সাহায্য করে এই সংস্থা।
২০২৫ সালের অক্টোবর মাসে ৩৫০ মিলিয়ন ডলারের ‘সিরিজ সি’ ফান্ডিং পাওয়ার পর কো ম্পা নিটির মোট ভ্যালুয়েশন ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আর এই লাফই সূর্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায়। দিল্লির শিকড় থেকে উঠে আসা এই তরুণ বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তনী। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনও তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে।