২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব

২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব

আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট ও বারবার হামলার অভিযোগে একাধিক ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের সামরিক অ্যাটাশে ও আরও তিন কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদির সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জিসিসি সদস্য দেশগুলোর ওপর তেহরানের ক্রমাগত আগ্রাসন আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে কঠোর নিন্দা জানিয়েছে রিয়াদ।

মন্ত্রণালয়ের দাবি, ইরানের এই আচরণ বেইজিং ঘোষণা এবং প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ বিরোধী। গত ২৮ ফেব্রুয়ারি ইরানি লক্ষ্যবস্তুতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এই পরিস্থিতির প্রেক্ষিতেই কঠোর অবস্থান নিয়ে রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে যে, ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *