২৬-এর ভোটে বাংলায় নজিরবিহীন নিরাপত্তা! ২৪০০ কো ম্পা নি বাহিনীতে কি ভাগ্য বদলাবে রাজ্যের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই নড়েচড়ে বসেছে দিল্লি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে এবার তৈরি হচ্ছে নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৪০০ কো ম্পা নি জওয়ান ও ভিনরাজ্যের পুলিশের ঘেরাটোপে ভোট দেবে বাংলা।
নিরাপত্তার ব্লু-প্রিন্ট
- বিপুল বাহিনী: বর্তমানে থাকা ৪৮০ কো ম্পা নির সঙ্গে যোগ দিচ্ছে আরও ১৯২০ কো ম্পা নি অতিরিক্ত বাহিনী।
- বিভিন্ন ফোর্স: CRPF, BSF, CISF, ITBP এবং SSB-র মতো দক্ষ জওয়ানরা সামলাবেন বুথ ও এলাকা।
- ভিনরাজ্যের পুলিশ: আসাম, উত্তরপ্রদেশ, বিহার ও হরিয়ানা সহ মোট ২১টি রাজ্য থেকে আসছে বিশেষ পুলিশ বাহিনী।
- আগমনের দিনক্ষণ: ৩১ মার্চ ও ৭ এপ্রিলের মধ্যে প্রথম দফায় ৬০০ কো ম্পা নি বাহিনী রাজ্যে প্রবেশ করবে। এরপর ১৭ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে পৌঁছাবে বাকি বাহিনী।
ভোট পরবর্তী পরিকল্পনা
২৯ এপ্রিল শেষ দফার ভোট মিটে গেলেও বাহিনী পুরোপুরি সরছে না। গণনাকেন্দ্র ও স্ট্রং রুমের নিরাপত্তায় থাকছে ২০০ কো ম্পা নি। এছাড়া ফল প্রকাশ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আরও ৫০০ কো ম্পা নি জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে।
ভোটের ক্যালেন্ডার
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। ফল ঘোষণা ৪ মে। আইজি শালভ মাথুরের নেতৃত্বে এই বিপুল বাহিনী এরিয়া ডমিনেশন ও রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের মনে কতটা আস্থা ফেরাতে পারে, এখন সেটাই দেখার।