২৮ বছরের স্মৃতি বিসর্জন দিয়ে ইরানের পাশে কাশ্মীরের বিধবা, আবেগ ধরে রাখতে পারল না তেহরান

২৮ বছরের স্মৃতি বিসর্জন দিয়ে ইরানের পাশে কাশ্মীরের বিধবা, আবেগ ধরে রাখতে পারল না তেহরান

যুদ্ধবিধ্বস্ত ইরানের আর্তনাদে কাঁপল কাশ্মীরের বিধবার হৃদয়। দীর্ঘ ২৮ বছর ধরে আগলে রাখা মৃত স্বামীর শেষ স্মৃতি হিসেবে থাকা গয়না বিলিয়ে দিলেন পরহিতৈষী এক নারী। ভারতের উপত্যকা থেকে আসা এই নিঃস্বার্থ ত্যাগের নজির দেখে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতায় ফেটে পড়েছে ইরানি দূতাবাস।

কাশ্মীরের সাধারণ মানুষ যুদ্ধবিধ্বস্ত ইরানিদের সাহায্যে নগদ অর্থ, সোনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাহাড় গড়ে তুলেছেন। তবে এই বিধবা নারীর মানবিকতা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। ভারতের ইরানি দূতাবাস জানিয়েছে, মানুষের এই অকৃত্রিম সহমর্মিতাই তাদের বর্তমান কঠিন সময়ের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের টানে ভারতের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেও এই বিসর্জন প্রমাণ করল, স্মৃতি ও ভালোবাসার চেয়ে মানবতা আজও অনেক বড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *