২৯-এ পা দিয়ে খালি পায়ে ৩৫৫০ সিঁড়ি ভাঙলেন জাহ্নবী! তিরুমালায় বিশেষ পুজো অভিনেত্রীর
March 8, 202610:18 am

জন্মদিন উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২৯ বছরে পদার্পণ করে শুক্রবার ভোরে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি বেয়ে মন্দিরে পৌঁছান তিনি। সাদামাটা লুকে প্রিয় অভিনেত্রীর এই ভক্তি ও অনুরাগীদের সঙ্গে সেলফি তোলার ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।