৩০০ পার, পেট্রোল ২০০ শতাংশ বাড়ল জ্বালানির দাম, হাহাকার পাকিস্তানে

৩০০ পার, পেট্রোল ২০০ শতাংশ বাড়ল জ্বালানির দাম, হাহাকার পাকিস্তানে

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিপর্যস্ত পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনে এক ধাক্কায় ২০০ শতাংশ বাড়ানো হয়েছে হাই-অক্টেন জ্বালানির দাম। প্রতি লিটারে ২০০ পাকিস্তানি রুপি বৃদ্ধি পাওয়ায় এখন লিটারপ্রতি খরচ দাঁড়িয়েছে ৩০০ রুপিতে। এর আগে পেট্রোল ও ডিজেলের দামও আকাশচুম্বী হয়েছে। পেট্রোল এখন প্রতি লিটার ৩২১.১৭ রুপি এবং ডিজেল ৩৩৫.৮৬ রুপি। জ্বালানির এই অগ্নিমূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ভাড়াও কয়েক গুণ বেড়েছে। করাচি থেকে লাহোর বা ইসলামাবাদ যেতে বাড়তি ৫,০০০ রুপি পর্যন্ত গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এই মূল্যবৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *