৩০ বছর পর মিলছে বিচার, পুলিশের চোখে নিখোঁজ সেই মহিলাকে খুঁজে বের করলেন আইনজীবী

৩০ বছর পর মিলছে বিচার, পুলিশের চোখে নিখোঁজ সেই মহিলাকে খুঁজে বের করলেন আইনজীবী

কলকাতা | তিন দশক আগে হারিয়ে যাওয়া সেই বিচার অবশেষে পূর্ণতা পেতে চলেছে। ১৯৯৫ সালের কালঘাট কাণ্ডের সেই নির্যাতিতা, যাঁকে গত ২৪ বছর ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজেও পায়নি, অবশেষে মেদিনীপুরে তাঁর হদিস মিলল। রেজিস্টার জেনারেলের দফতরে জমা থাকা ২০ হাজার টাকার ক্ষতিপূরণ এবার তাঁর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা হাইকোর্ট।

সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার শুনানি স্থির হয়েছে। ঘটনার সূত্রপাত ১৯৯৫ সালে। অভিযোগ ছিল, জনৈক পুলিশকর্মী ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করলে তাঁর দেহরক্ষী বাধা দেন। এরপরই পুলিশি হেফাজতে সেই দেহরক্ষীর মৃত্যু হয়। তৎকালীন সময়ে এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০ সালে আদালত দোষী পুলিশকর্মীদের বেতন থেকে কেটে ক্ষতিপূরণের নির্দেশ দেয়। দেহরক্ষীর পরিবার টাকা পেলেও, ওই মহিলার হদিস না মেলায় তাঁর প্রাপ্য ২০ হাজার টাকা হাইকোর্টেই জমা ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর আইনজীবী তাপস কুমার ভঞ্জ আদালতকে জানিয়েছেন যে, ওই মহিলা বর্তমানে মেদিনীপুরে ঘরকন্না করছেন। পুলিশের ‘নিখোঁজ’ তকমা ঘুচিয়ে এবার নিজের হকের টাকা পেতে চলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *