৩৬-এর লক্ষ্যে দুয়ারে কমরেডরা, গেরুয়া শিবিরের বিপদ বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছে সিপিএম

৩৬-এর লক্ষ্যে দুয়ারে কমরেডরা, গেরুয়া শিবিরের বিপদ বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছে সিপিএম

একুশের শূন্যের গেরো কাটাতে মরিয়া বামফ্রন্ট। তৃণমূল বিরোধিতার জোয়ারে যে ভোট একদা বিজেপির ঝুলিতে গিয়েছিল, সেই হারানো জনসমর্থন ফিরে পেতে এবার সরাসরি ময়দানে নেমেছে সিপিএম নেতৃত্ব। রাজ্য রাজনীতিতে বহুল চর্চিত ‘বাম ভোট রামে যাওয়া’র তত্ত্বকে ভুল প্রমাণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ আলিমুদ্দিনের।

পার্টির অন্দরের খবর অনুযায়ী, নিচুতলার কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সেইসব ভোটারদের চিহ্নিত করতে, যাঁরা একসময় লাল ঝাণ্ডার অনুসারী ছিলেন কিন্তু গত কয়েকটি নির্বাচনে পদ্ম শিবিরে ভিড়েছেন। কেন বিজেপি দেশের শত্রু, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচার পুস্তিকা প্রকাশ করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

পরিসংখ্যান বলছে, ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে বামেদের ভোট শতাংশে বড়সড় ধস নেমেছিল, যার সিংহভাগই লাভ করেছে বিজেপি। এই পরিস্থিতির মোকাবিলায় এবার সরাসরি জনসংযোগ এবং ঘরোয়া বৈঠকের ওপর জোর দিচ্ছে সিপিএম। আইএসএফ-এর সঙ্গে জোটের টানাপড়েন চললেও, নিজেদের আদি ভোটব্যাঙ্ক অটুট রাখতে কোমর বেঁধে নামছে বাম শিবির। ছাব্বিশের মহারণের আগে এই ‘দুয়ারে প্রচার’ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *