৩,৭১৬ কোটির বাংলো বাজেয়াপ্ত: বিপাকে অনিল আম্বানি

৩,৭১৬ কোটির বাংলো বাজেয়াপ্ত: বিপাকে অনিল আম্বানি

আর্থিক তছরুপের মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ১৭ তলা বিলাসবহুল বাসভবন ‘অ্যাবোডে’ বাজেয়াপ্ত করা হয়েছে। ১৭ তলা এই সুউচ্চ অট্টালিকাটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩,৭১৬ কোটি টাকা বলে জানা গিয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) সংক্রান্ত ব্যাংক জালিয়াতি ও অর্থপাচার মামলার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে বাড়িটি ক্রোক করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট মামলায় বাজেয়াপ্ত হওয়া মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫,৭০০ কোটি টাকায়।

অভিযোগ উঠেছে যে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে নেওয়া বিপুল ঋণ আম্বানির সহযোগী সংস্থাগুলি অবৈধভাবে অন্যত্র সরিয়ে দিয়েছিল। এই দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই সিবিআই দুটি এফআইআর দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অনিল আম্বানিকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। দেশের একাধিক আর্থিক সংস্থা বর্তমানে এই বৃহত্তর জালিয়াতির তদন্তে সহযোগিতা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *