৪০০০ কিমি দূরে ইরানের মিসাইল হামলায় কাঁপছে বিশ্ব, যুদ্ধে নামল ব্রিটেন

৪০০০ কিমি দূরে ইরানের মিসাইল হামলায় কাঁপছে বিশ্ব, যুদ্ধে নামল ব্রিটেন

নিউজ ডেস্ক: ইরান ও পশ্চিমী দুনিয়ার যুদ্ধ এক নজিরবিহীন মোড় নিল। শুক্রবার গভীর রাতে তেহরান ৪০০০ কিলোমিটার দূরে অবস্থিত দিয়েগো গার্সিয়ায় মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে দুটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ইরানের হাতে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, তা মার্কিন গোয়েন্দাদেরও অজানা ছিল।

এই হামলার পরপরই যুদ্ধের সমীকরণ বদলে গেছে। দীর্ঘ টালবাহানার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার অবশেষে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ব্রিটেন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিগুলো মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, একটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করা হলেও অন্যটি দ্বীপে আঘাত হেনেছে।

ইজরায়েল কর্তৃক ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধ হিসেবে তেহরান এই অপারেশন চালিয়েছে। পাশাপশি, ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি হুঁশিয়ারি দিয়েছেন যে, শত্রুপক্ষের জন্য বিশ্বের কোনো পর্যটন কেন্দ্র বা বিনোদন এলাকা আর নিরাপদ থাকবে না। একদিকে যেমন মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও মেরিন সেনা মোতায়েন বাড়ছে, অন্যদিকে একের পর এক শীর্ষ আধিকারিককে হারিয়েও দমে না যাওয়ার বার্তা দিচ্ছে ইরান। দিয়েগো গার্সিয়ার এই হামলা প্রমাণ করল, যুদ্ধের আগুন এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *