৪৭তম জন্মদিনে চর্চায় ইমরান হাশমি, ‘সিরিয়াল কিসার’ থেকে ১০৫ কোটির সম্পত্তির মালিক

বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি পা দিলেন ৪৭ বছরে। কেরিয়ারের শুরুতে ‘মার্ডার’ ছবির মাধ্যমে রাতারাতি তারকা হওয়া এই অভিনেতা পর্দায় দীর্ঘতম চুম্বন দৃশ্যে অভিনয়ের রেকর্ড গড়েছেন। একসময় তাঁর ছবি মানেই ছিল হিট গান ও ঘনিষ্ঠ দৃশ্যের সমাহার। তবে বর্তমানে সেই ইমেজ ভেঙে ‘দ্য কল হিম: ওজি’ বা ‘গ্রাউন্ড জিরো’-র মতো ছবিতে নিজেকে শক্তিশালী অভিনেতা হিসেবে প্রমাণ করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ইমরান অত্যন্ত স্ত্রীভক্ত হলেও পর্দায় চুম্বনের কারণে একসময় স্ত্রী পারভিনের কাছে থাপ্পড় খেয়েছিলেন। এরপরই শর্ত হয়, পর্দায় প্রতি চুম্বনের বিনিময়ে স্ত্রীকে দামী ব্যাগ উপহার দিতে হবে। অভিনেতার পেশাদার জীবনেও এসেছে বড় পরিবর্তন। বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য প্রায় ১২ কোটি এবং বিজ্ঞাপনের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন।
বর্তমানে ইমরানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা। তাঁর সংগ্রহে রয়েছে গোয়ায় ১০ কোটির বিলাসবহুল পেন্টহাউস, লোনাভালায় ১৫ কোটির ভিলা এবং হিমাচল প্রদেশে একটি পাহাড়ি রিসর্ট। পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা এই অভিনেতা আজ সফলতার শিখরে। জন্মদিনে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।