৪ হাজার কিমি দূরে ইরানের নিখুঁত হানা! তবে কি গোপন মিসাইল শক্তিতে বিশ্বকে ধোঁকা দিচ্ছে তেহরান?

৪ হাজার কিমি দূরে ইরানের নিখুঁত হানা! তবে কি গোপন মিসাইল শক্তিতে বিশ্বকে ধোঁকা দিচ্ছে তেহরান?

নিউজ ডেস্ক: ইরান কি তবে বিশ্বের নজর এড়িয়ে নিঃশব্দে বাড়িয়ে ফেলেছে নিজেদের ক্ষেপণাস্ত্রের শক্তি? সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার চেষ্টা আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তেহরান এতদিন দাবি করে আসছিল যে তাদের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার। কিন্তু ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে এই হানা ইরানের ‘অঘোষিত’ সামরিক সক্ষমতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল।

ইরানের সংবাদ সংস্থা মেহর-এর দাবি অনুযায়ী, এই পদক্ষেপ প্রমাণ করে যে শত্রুপক্ষের ধারণার চেয়েও ইরানের মিসাইল অনেক বেশি শক্তিশালী। যদি এই পাল্লা ৪,০০০ কিলোমিটার হয়, তবে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে দক্ষিণ ইউরোপও এখন তেহরানের নিশানায়। এই ঘটনা ইসরায়েলসহ পশ্চিমী দেশগুলোকে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। ডিয়েগো গার্সিয়ার মতো দুর্ভেদ্য ঘাঁটিতে এই হামলার চেষ্টা স্পষ্ট করে দিল যে আমেরিকার হেভি বোমারু বিমান এবং নজরদারি কেন্দ্রগুলোও এখন আর নিরাপদ নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *