৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, প্রস্তুত আর্টেমিস ২

৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, প্রস্তুত আর্টেমিস ২

দীর্ঘ ৫ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদের দেশে পাড়ি দিচ্ছে মানুষ। নাসার বিশালাকার ‘স্পেস লঞ্চ সিস্টেম’ বা আর্টেমিস ২ রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯বি-তে পৌঁছে গেছে। সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিল এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে।

অন্ধকার রাতে প্রায় ৪ মাইল পথ অত্যন্ত ধীরগতিতে পাড়ি দিয়ে রকেটটিকে উৎক্ষেপণস্থলে আনা হয়েছে। এর আগে হিলিয়াম সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে মিশনটি সাময়িকভাবে থমকে গিয়েছিল। প্রায় ৯৮ মিটার উঁচু এবং ৫০০০ টন ওজনের এই দানবীয় রকেটটিকে ‘ক্রলার-ট্রান্সপোর্টার-২’ নামক একটি বিশেষ যানের সাহায্যে লঞ্চ প্যাডে বসানো হয়েছে।

১৯৭২ সালের পর এই প্রথম কোনো মহাকাশচারী চাঁদের কক্ষপথে ঘুরতে যাচ্ছেন। নাসার এই মিশনটি সফল হলে মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশ্ববাসী এখন অধীর আগ্রহে ১ এপ্রিলের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *