৫৮ বছরের কন্ডাক্টর ডলি! হাওড়ার রাস্তায় হার না মানা এক নারীর রোমহর্ষক লড়াই
March 9, 20268:38 pm

হাওড়া-ধর্মতলা রুটের বাসে কন্ডাক্টরের ব্যাগে নজর কাড়ছেন ৫৮ বছরের ডলি রানা। ২০১৭-এ ঋণ নিয়ে বাস কিনলেও লকডাউনে সব ওলটপালট হয়ে যায়। তবুও দমে না গিয়ে নিজেই বাসের পাদানিতে দাঁড়িয়ে টিকিট কাটছেন মালিক ডলি। তাঁর এই অদম্য জেদ আজ হাওড়ার অনুপ্রেরণা।