৬০ বছর পর্যন্ত খেলবেন ধোনি? অভিনেতা শিবকার্তিকেয়নের আবদারে মুখ খুললেন ‘থালা’

৬০ বছর পর্যন্ত খেলবেন ধোনি? অভিনেতা শিবকার্তিকেয়নের আবদারে মুখ খুললেন ‘থালা’

আইপিএল ২০২৬ শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের একটি অনুষ্ঠানে তামিল তারকা অভিনেতা শিবকার্তিকেয়ন ধোনিকে আগামী ১০ বছর অর্থাৎ ৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। চিপক স্টেডিয়ামে উপস্থিত হাজারো ভক্তের করতালির মধ্যে ধোনিকে এই বিশেষ আবদার জানান অভিনেতা।

শিবকার্তিকেয়নের এই প্রস্তাবে স্বভাবসুলভ হাসিতে ধোনি জানান, এটি অত্যন্ত কঠিন কাজ। নিজের ফিটনেস নিয়ে অকপট ধোনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। তবে ভক্তদের আবেগ ও অভিনেতার অনুরোধের প্রেক্ষিতে তিনি ইতিবাচকভাবে জানান যে, আসাম্ভব হলেও তিনি চেষ্টা করে দেখতে পারেন।

আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকে-র অভিযান শুরু হতে যাচ্ছে। ধোনি এখন আর অধিনায়ক না থাকলেও মাঠে তার উপস্থিতিই দলের প্রধান শক্তি। নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েও ‘থালা’ যেভাবে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন, তা কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে নতুন আশার আলো জাগিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *