৬০ বছর বয়সে ২৬-এর তরুণীকে বিয়ে করে নেটদুনিয়ায় চর্চায় পাক বৃদ্ধ

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৬০ বছর বয়সি এক বৃদ্ধের সঙ্গে ২৬ বছর বয়সি এক তরুণীর বিবাহ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। পেশায় ভেষজ চিকিৎসক হাকিম বাবর নামের ওই ব্যক্তি সম্প্রতি এক বিবাহবিচ্ছিন্না তরুণীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। তাঁদের আসাম বয়সের এই প্রেম ও বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, ইসলামি রীতি মেনে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়ের আগে এই দম্পতি একটি বর্ণাঢ্য ‘প্রি-ওয়েডিং’ ফটোশুটে অংশ নেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি একটি ভাইরাল ভিডিওতে নবদম্পতিকে একসঙ্গে প্রেমের গান গাইতেও দেখা গিয়েছে, যা নেটাগরিকদের একাংশের নজর কেড়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানালেও, বড় অংশের মানুষ বয়সের বিপুল ব্যবধান নিয়ে কটাক্ষ করেছেন। অনেকের দাবি, সম্পদের লোভেই এই বিয়ে। তবে সব সমালোচনাকে উপেক্ষা করে নবদম্পতি জানিয়েছেন, তাঁরা একে অপরের প্রেমে পড়েই ঘর বাঁধার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
60-year-old Hakeem Babar has married a 26 yo young woman in Pakistan's Rawalpindi.
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 26, 2026
According to him, the relationship began when he expressed his feelings by saying “I love you.”
Video of Bridal Photoshot has gone viral on SM pic.twitter.com/FGQHjMLfth