৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নির্বাচন কমিশন

৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নির্বাচন কমিশন

বঙ্গে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অন্তত ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে, যার শিকার হয়েছেন অনেক হিন্দু, মতুয়া ও রাজবংশী ভোটারও।

ভোটের দামামা বাজলেও এখনও অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় ষড়যন্ত্রের গন্ধ দেখছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, ইচ্ছা করেই সময় নষ্ট করা হচ্ছে। অন্যদিকে কমিশনের দাবি, ধাপে ধাপে নামের নিষ্পত্তি করা হচ্ছে। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে তালিকা প্রকাশের প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ১০ লক্ষের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *