৬০ লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে মমতার হুঙ্কার, নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেটের অভিযোগে তোলপাড় বাংলা

৬০ লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে মমতার হুঙ্কার, নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেটের অভিযোগে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা প্রকাশ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার বা শনিবারের পরিবর্তে আগামী সোমবার এই তালিকা প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে সংশোধিত তালিকা প্রদর্শনের প্রস্তুতি চলছে।

এই বিলম্ব নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে প্রক্রিয়া ধীর গতিতে চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বিচারাধীন তালিকা থেকে ইতিমধ্য়েই ১০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। ভোটের আগে ৬০ লক্ষ মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পাল্টা কমিশন জানিয়েছে, বর্তমানে ৭০০ জন বিচারবিভাগীয় আধিকারিক প্রতিদিন প্রায় ২ লক্ষ করে মামলার নিষ্পত্তি করছেন। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ আবেদন খতিয়ে দেখা হয়েছে। যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কারণ জানানো হবে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও নদীয়া সহ বিভিন্ন জেলায় ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। সংক্ষুব্ধ ভোটাররা অনলাইন বা জেলা প্রশাসনের মাধ্যমে সেখানে ফের আবেদন করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *