৬ মহাকোটি ভোটারের কপাল পুড়ছে? আজই প্রকাশ পাচ্ছে বাংলার নির্বাচনের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট

৬ মহাকোটি ভোটারের কপাল পুড়ছে? আজই প্রকাশ পাচ্ছে বাংলার নির্বাচনের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট

নিউজ ডেস্ক: বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় আপডেট। আজ সোমবার দুপুরেই জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে যাচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ বিতর্কিত নামের মধ্যে ২৮ লক্ষেরও বেশি আবেদন খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। আজই জানা যাবে সেই তালিকায় কার নাম থাকল আর কার নাম বাদ পড়ল।

যাঁদের নাম বাদ পড়ার তালিকায় রয়েছে, তাঁরা চাইলে ১৯টি অ্যাপিল ট্রাইব্যুনালের মাধ্যমে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। সোমবার বিকেল থেকেই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। এছাড়া বিডিও, এসডিও এবং ডিএম অফিস ও স্থানীয় বুথগুলোতেও এই তালিকা টাঙানো হবে।

অন্যদিকে, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর রাজ্যে যাতে কোনও অশান্তি না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এবারের নির্বাচন যে দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) হতে চলেছে, তার আগে ভোটার তালিকা নিয়ে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *