৬ মার্চ থেকে এতিহাদ এয়ারওয়েজের সীমিত বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু

৬ মার্চ থেকে এতিহাদ এয়ারওয়েজের সীমিত বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু

এতিহাদ এয়ারওয়েজ ঘোষণা করেছে যে, আগামী ৬ মার্চ থেকে তারা সীমিত পরিসরে বাণিজ্যিক উড়ান পরিষেবা পুনরায় চালু করতে চলেছে। আবুধাবি থেকে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ গন্তব্যের উদ্দেশ্যে এই বিমান চলাচল করবে।

এই পরিষেবা সম্পর্কে যাত্রীদের সতর্ক করে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিত টিকিট বুকিং বা এয়ারলাইন্সের সরাসরি যোগাযোগ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হয়েছে। যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *