৭৫টি ক্ষেপণাস্ত্রের ঝটিকা আঘাত সামলাতে হিমশিম ট্রাম্প এবং ইজরায়েল

৭৫টি ক্ষেপণাস্ত্রের ঝটিকা আঘাত সামলাতে হিমশিম ট্রাম্প এবং ইজরায়েল

ইজরায়েল ও আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে ৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রণংদেহী মেজাজ দেখাল ইরান। তেহরানের এই বিধ্বংসী প্রত্যাঘাতের তীব্রতা দেখে কার্যত দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধকে ‘ছোট অভিযান’ বলে উড়িয়ে দিলেও, তিন সপ্তাহ পেরিয়ে যুদ্ধের মাত্রা এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে।

গত শনিবার ইজরায়েলের ডিমোনা ও আরাদ পরমাণু গবেষণা কেন্দ্রে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ৭৫টি মারণাস্ত্র আছড়ে পড়ল মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ৪০০০ কিমি দূরে ব্রিটেনের দ্বীপেও হামলা চালিয়ে ইউরোপকে স্তম্ভিত করে দিয়েছে ইরান।

পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, আমেরিকা যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে, তবে বিশ্বের প্রধান তৈল ধমনী ‘হরমুজ প্রণালী’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এই লাগাতার হুঙ্কার এখন বিশ্ব রাজনীতির প্রধান উদ্বেগের কারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *