৮ নারীর ৩৫টি অশ্লীল ভিডিও ভাইরাল, তুকতাকের আড়ালে ভণ্ড জ্যোতিষী খরাতের লালসার শিকার অনেকে

মহারাষ্ট্রের স্বঘোষিত জ্যোতিষী তথা ‘ক্যাপ্টেন’ অশোক খরাতের অন্ধকার জগতের পর্দা ফাঁস করলেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। জানা গেছে, তন্ত্রমন্ত্রের ভয় দেখিয়ে একাধিক মহিলার ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ চালাতেন এই ভণ্ড সাধু। সম্প্রতি খরাতের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমেই তাঁর এই কীর্তির ৩৫টি গোপন ভিডিও সামনে আসে। সেখানে অন্তত ৮ জন মহিলার ওপর পৈশাচিক অত্যাচারের প্রমাণ মিলেছে।
তদন্তে নেমে সিট (SIT) জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে ব্ল্যাকমেলিং এবং কোটি টাকার তোলাবাজির যোগ রয়েছে। অভিযুক্ত খরাত যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য ইতিমধ্য়েই লুকআউট নোটিশ জারি করেছে পুলিশ। সাইবার সেল এবং গ্রামীণ ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে খরাতের মোবাইল ও সোশ্যাল মিডিয়া চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে নারীদের অশ্লীল ছবি বানিয়েও হুমকি দেওয়া হতো। বিধানসভায় এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফড়নবিশ জানান, সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ অত্যন্ত গোপনে এই ভিডিওগুলো সংগ্রহ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া শুরু হয়েছে।