২০২৬-এই কি পৃথিবীর শেষ দিন? বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের রহস্যময় ভবিষ্যদ্বাণীর আসল সত্যিটা জানুন!

২০২৬ সালে পৃথিবী ধ্বংস হতে পারে—এমন চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষের মনে দানা বাঁধছে গভীর আতঙ্ক। বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের মতো ভবিষ্যৎবক্তাদের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া এসব তথ্যে দাবি করা হচ্ছে, এই বছরই ঘনিয়ে আসতে পারে মানবসভ্যতার অন্তিম লগ্ন। তবে বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়েছেন, এসব দাবির কোনো বৈজ্ঞানিক বা দালিলিক ভিত্তি নেই।
আসলে বিভিন্ন মহলের ভুল ব্যাখ্যা এবং ডুমসডে থিওরি বা প্রলয়-তত্ত্ব থেকেই এসব গুজবের উৎপত্তি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা দক্ষিণ চীন সাগরের অস্থিরতা মানুষের মনে ভয় তৈরি করলেও পৃথিবী শেষ হয়ে যাওয়ার মতো কোনো অকাট্য প্রমাণ গবেষকরা পাননি। সুতরাং ভিত্তিহীন গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। ২০২৬ সাল বিশ্ব রাজনীতির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এটি পৃথিবীর শেষ বছর নয়।