থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত ২২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর পড়ল ক্রেন, নিহত ২২

থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে একটি নির্মীয়মাণ হাই-স্পিড রেল প্রকল্পের ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে দ্রুত আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ব্যাংকক থেকে উবোন রাচাথানিগামী ট্রেনটি শিখিও জেলা অতিক্রম করার সময় ভারসাম্যহীন ক্রেনটি বগির ওপর আছড়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের প্রক্রিয়া চললেও হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *