সুরলোকে রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্রপতন, অর্ঘ্য সেনের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

সুরলোকে রবীন্দ্রসঙ্গীতের নক্ষত্রপতন, অর্ঘ্য সেনের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের জীবনাবসানে সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সুরের জগতে দীর্ঘ কয়েক দশকের পথচলা শেষ করে তিনি পাড়ি দিলেন অমৃতলোকে। তাঁর প্রয়াণকে বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হিসেবে গণ্য করা হচ্ছে।

বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি শিল্পী অর্ঘ্য সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *