‘লাইনেই কি কাটবে জীবন?’ ভোটার তালিকার শুনানিতে যোগ দিয়ে বিস্ফোরক সাংসদ দেব

‘লাইনেই কি কাটবে জীবন?’ ভোটার তালিকার শুনানিতে যোগ দিয়ে বিস্ফোরক সাংসদ দেব

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার (SIR) শুনানিতে যোগ দিতে বুধবার যাদবপুরের কাটজুনগরে হাজির হন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এনুমারেশন ফর্মে তথ্যের ত্রুটি থাকায় সপরিবারে তাঁকে তলব করা হয়েছিল। শুনানি শেষে প্রয়োজনীয় নথি জমা দিলেও নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দেন অভিনেতা। একে ‘নিউ নর্মাল’ বলে কটাক্ষ করে তিনি জানান, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেই তিনি এখানে এসেছেন।

শুনানি প্রসঙ্গে দেব নোটবন্দির সময়ের দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এভাবে লাইনে দাঁড় করিয়ে চরম হয়রানি করা হচ্ছে। কমিশনের উচিত বাড়ি গিয়ে প্রবীণদের তথ্য যাচাই করা। সাধারণ মানুষের এই দুর্ভোগকে অযৌক্তিক দাবি করে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার আর্জি জানান এই তারকা সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *