পোস্ট অফিসের ধামাকা স্কিম: এককালীন বিনিয়োগে প্রতি মাসে মিলবে ৯২৫০ টাকা পর্যন্ত নিশ্চিত আয়!
January 14, 20264:14 pm

নিরাপদ বিনিয়োগে নিয়মিত আয়ের সুযোগ করে দিচ্ছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS)। এই সরকারি প্রকল্পে বার্ষিক ৭.৪০% হারে নিশ্চিত সুদ পাওয়া যাচ্ছে। মাত্র ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে ৫ বছরের মেয়াদে এককালীন বিনিয়োগ করা যায়। এতে মূল টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সুদ সরাসরি অ্যাকাউন্টে জমা হয়।
বর্তমানে ব্যক্তিগত অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সম্ভব। ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে প্রায় ৫৫০০ টাকা আয় হবে। আবার জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রাখলে মাসে মিলবে ৯২৫০ টাকা। নিকটস্থ পোস্ট অফিসে কেওয়াইসি নথি জমা দিয়েই এই আকর্ষণীয় স্কিমটি শুরু করা যাবে।