মুর্শিদাবাদে পরিবারের সদস্য তালিকায় যুক্ত হলো ভূতুড়ে নাম, শুনানির নোটিস পেয়ে ক্ষোভ নাইমার

মুর্শিদাবাদে পরিবারের সদস্য তালিকায় যুক্ত হলো ভূতুড়ে নাম,  শুনানির নোটিস পেয়ে ক্ষোভ নাইমার

মুর্শিদাবাদের বাসিন্দা নাইমা খাতুনের পরিবারের পাঁচ ভাই-বোন এনুমারেশন ফর্ম পূরণ করলেও কমিশনের ম্যাপিং তথ্যে উঠে এসেছে ছয় জনের নাম। এই ‘ভূতুড়ে’ সদস্যের উপস্থিতির কারণে দ্বিতীয় দফার শুনানির নোটিস আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নাইমা। কমিশনের আইটি শাখার আধিকারিক সীমা খান্নাকে সরাসরি মেসেজ পাঠিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এই ভুলের দায় কার। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি জানিয়েছেন, কমিশন চাইলে বাড়িতে এসে নথিপত্র খতিয়ে দেখতে পারে।

এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আধিকারিকদের গাফিলতির কারণেই সাধারণ মানুষকে এমন হয়রানির শিকার হতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বহিরাগতদের নাম তালিকায় ঢোকানোর আশঙ্কা প্রকাশ করেছিলেন। নাইমার এই ঘটনাটি কমিশনের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ত্রুটি ও ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *