নন্দীগ্রামে ‘ভাইপো’ বনাম ‘ভাইপো’! অভিষেকের মেগা প্রকল্পের আগেই পাল্টা চাল শুভেন্দুর

নন্দীগ্রামে ‘ভাইপো’ বনাম ‘ভাইপো’! অভিষেকের মেগা প্রকল্পের আগেই পাল্টা চাল শুভেন্দুর

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প শুরুর ঠিক আগেই মকর সংক্রান্তির প্রসাদ বিতরণে নিজের ভাইপো দেবদীপ অধিকারীকে ময়দানে নামালেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের কর্মসূচির পাল্টা দিতেই এই কৌশল বিরোধী দলনেতার। শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, নন্দীগ্রামে তৃণমূল সেনাপতির মোকাবিলার জন্য তাঁর পরিবারের তরুণ সদস্যই যথেষ্ট।

ডায়মন্ড হারবারের গণ্ডি ছাড়িয়ে নন্দীগ্রামে জনসংযোগ বাড়াতে অভিষেক যখন চিকিৎসার পরিষেবা পৌঁছে দিচ্ছেন, তখন নিজের গড়ে আধিপত্য বজায় রাখতে মরিয়া শুভেন্দু। বুধবার ঝাড়গ্রামে লোধা শবরদের মধ্যে ত্রাণ বিলি করলেও, নিজের কেন্দ্রে ভাইপোকে পাঠিয়ে নতুন সমীকরণ তৈরি করলেন তিনি। দুই শিবিরের এই ‘ভাইপো’ কেন্দ্রিক লড়াই এখন নন্দীগ্রামের রাজনীতির মূল চর্চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *