মেসির ‘নেশা’র টিপসে পৌষ মাস কোকা-কোলার! রোনাল্ডোর ক্ষতি কি এভাবেই সুদে-আসলে ফিরল?

মেসির ‘নেশা’র টিপসে পৌষ মাস কোকা-কোলার! রোনাল্ডোর ক্ষতি কি এভাবেই সুদে-আসলে ফিরল?

মাঠে ফুটবল জাদুকর লিওনেল মেসি ব্যক্তিগত জীবনে ওয়াইন পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্রুত নেশা করার কৌশল হিসেবে তিনি ওয়াইনের সঙ্গে ‘স্প্রাইট’ মেশানোর কথা জানান। মজার বিষয় হলো, মেসি প্রতিদ্বন্দ্বী সংস্থা পেপসির দূত হওয়া সত্ত্বেও তার এই একটি মন্তব্যে কোকা-কোলার বাজারমূল্য প্রায় ১২.৯ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে।

মেসির এই মন্তব্যের পর কোকা-কোলার শেয়ার হু হু করে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নেটিজেনরা এই ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই পুরনো প্রসঙ্গের তুলনা টানছেন। ২০২১ সালে ইউরো কাপে রোনাল্ডো কোকা-কোলার বোতল সরিয়ে দেওয়ায় কো ম্পা নির বিশাল লোকসান হয়েছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সৌজন্যে সেই ক্ষতি যেন কয়েক গুণ বেশি লাভে ফিরে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *