আইপ্যাক কাণ্ডে উলটপুরাণ! মমতার বিরুদ্ধেই মামলার দাবিতে উত্তাল হাইকোর্ট
January 14, 20264:23 pm

আইপ্যাক দপ্তরে তল্লাশি ঘিরে তৃণমূল ও ইডির আইনি লড়াইয়ে চাঞ্চল্যকর মোড় এল কলকাতা হাইকোর্টে। বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা কোনো নথি বাজেয়াপ্ত করেনি বরং তথ্য আটকে রাখা হয়েছে। এই ঘটনায় উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত বলে সওয়াল করেন তিনি।
তৃণমূলের দায়ের করা মামলার বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্থাটি জানায়, ২০২৬-এর নির্বাচনকে ঢাল করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তল্লাশির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই দাবি করে শাসকদলের আবেদনটি খারিজের আর্জি জানিয়েছে ইডি। আদালতকে জানানো হয়, ইডি কোনো রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায়নি।