২৪০০ ছাড়াল মৃত্যু, বন্দিদের ওপর অকথ্য অত্যাচারের ভিডিও প্রকাশ করল ইরান!
January 14, 20264:57 pm

ইরানে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন আয়াতোল্লা আলি খামেনেই বিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪০৩ জনে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
এরই মধ্যে প্রায় ১০০ জন বন্দি বিক্ষোভকারীর ‘স্বীকারোক্তি’র ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আটককৃতদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে জোরপূর্বক এসব স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তেহরান বিদেশি ষড়যন্ত্রের পালটা অভিযোগ তুলেছে।