নিপা আতঙ্ক: আক্রান্ত নার্সদের সংস্পর্শে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, জরুরি তলব বেলেঘাটা আইডিতে!

নিপা আতঙ্ক: আক্রান্ত নার্সদের সংস্পর্শে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, জরুরি তলব বেলেঘাটা আইডিতে!

রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসায় একজন চিকিৎসক ও আরও এক নার্সকে দ্রুত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই চিকিৎসক অসুস্থ বোধ করায় এবং বর্ধমানের ওই নার্সকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করেছে এবং বেলেঘাটা আইডিতে বিশেষ ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। নিপা আক্রান্ত দুই নার্স বর্ধমানের কাটোয়ায় কাদের সংস্পর্শে এসেছিলেন, তা চিহ্নিত করতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪৮ জনের তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের ওপর নজর রাখছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *