ডেটিং অ্যাপে আলাপ এবং এক গ্লাস রেড ওয়াইন খেতেই ১৮ হাজারেরবিল দেখে মাথায় হাত যুবকের

ডেটিং অ্যাপে আলাপ এবং এক গ্লাস রেড ওয়াইন খেতেই ১৮ হাজারেরবিল দেখে মাথায় হাত যুবকের

নয়া দিল্লিতে কর্মজীবন শুরু করা এক যুবক ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। একাকিত্ব কাটাতে ওই তরুণীর সঙ্গে দিল্লির একটি ক্যাফেতে দেখা করতে যান তিনি। সেখানে তরুণী মাত্র এক গ্লাস রেড ওয়াইন অর্ডার করলেও বিল আসে প্রায় ১৮ হাজার টাকা। মাত্র ২৫ হাজার টাকা বেতনের ওই যুবক বিল মেটাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন যে এটি বর্তমানে দিল্লিতে একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ, যেখানে কিছু অসাধু ক্যাফে বা বার কর্তৃপক্ষ ডেটিং অ্যাপকে হাতিয়ার করে গ্রাহকদের ঠকিয়ে মোটা টাকা হাতিয়ে নেয়। ইতিপূর্বেও এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। শহরে নতুন আসা ব্যক্তিদের অপরিচিতদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ ব্যবহারকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *