ইরানের এক পা ভুলে গেলেই ট্রাম্পের ভয়ংকর প্রত্যাঘাত? কাঁপছে তেহরান!

ইরানের এক পা ভুলে গেলেই ট্রাম্পের ভয়ংকর প্রত্যাঘাত? কাঁপছে তেহরান!

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতির মাঝেই ২৬ বছর বয়সী ইরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে অভিযুক্ত এই যুবককে কোনো আইনি সহায়তা ছাড়াই সাজা শোনানো হয়েছে। বুধবারই এই দণ্ড কার্যকর হতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার সংগঠনগুলো।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরফানের ফাঁসি কার্যকর হলে খামেনেই সরকারকে চরম পরিণাম ভোগ করতে হবে। ট্রাম্পের এই সরাসরি হুমকি এবং বিক্ষোভকারীদের প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনাকে এক নতুন ও সংঘাতময় মোড় এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *