আইপ্যাক মামলায় মমতার বিরুদ্ধেই পাল্টা মামলার হুঁশিয়ারি ইডির

আইপ্যাক মামলায় মমতার বিরুদ্ধেই পাল্টা মামলার হুঁশিয়ারি ইডির

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের দায়ের করা মামলার কোনো আইনগত ভিত্তি নেই বলে বুধবার কলকাতা হাইকোর্টে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর অভিযোগ, অভিযানে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি, বরং তথ্য আটকে রাখা হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন তিনি। ইডির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইনজীবীরাও এই মামলা খারিজের জোরালো আর্জি জানিয়েছেন।

শাসক দল এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আসন্ন বিধানসভা নির্বাচন প্রভাবিত করার চেষ্টা বলে দাবি করলেও তা নস্যাৎ করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থা স্পষ্ট জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের অফিসে তল্লাশি চালানো হয়নি এবং এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো যোগসূত্র নেই। তৃণমূলের আবেদন খারিজের দাবির পাশাপাশি ইডি পালটা অভিযোগ করেছে যে তল্লাশি অভিযানে বাধা দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *