প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়ক দিয়ে গোমাতা নিয়ে যাচ্ছে পাচারের উদ্দেশ্যে
January 14, 20265:26 pm
দেবাশীষ সিংহ,/ ডেবরা
১৪/১/২৬ পঃ মেদিনীপুরের ডেবরা থানা এলাকার ভগবানবাসান জাতীয় সড়ক দিয়ে দেখা গেল কয়েকশো গোমাতাকে নিয়ে এগিয়ে চলেছে কয়েকজন যুবক,কিন্তু প্রকাশ্য দিনের বেলায় জাতীয় সড়ক দিয়ে এতো গোমাতার দল নিয়ে কোথায় চলেছে তারা? যেখানে সমস্ত জাতীয় সড়ক গুলিতে ব্যবস্থা রয়েছে সি সি ক্যামেরার, সেখানে দিনের বেলায় এভাবে কি করে গোমাতার দল নিয়ে যাওয়া হয় পাচারের উদ্দেশ্যে।স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসন কি এবিষয়ে কোনো নজর দেয় না।
এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন প্রায় প্রতিদিনই এভাবে দলে দলে গোমাতাদের নিয়ে যাওয়া হয়, তবে উনি মনে করেন যে এইসব গোমাতাদের বাংলা দেশে পাচার করা হয় বলে মন্তব্য করেন।