দিল্লির বিষাক্ত দূষণে ওষ্ঠাগত প্রাণ, টুর্নামেন্ট ছেড়ে বড় অঙ্কের জরিমানা গুনলেন বিশ্বতারকা!

দিল্লির বিষাক্ত দূষণে ওষ্ঠাগত প্রাণ, টুর্নামেন্ট ছেড়ে বড় অঙ্কের জরিমানা গুনলেন বিশ্বতারকা!

দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণের জেরে ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন তারকা অ্যান্ডার্স অ্যান্টনসেন। ডেনমার্কের এই শাটলার দিল্লির পরিবেশকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও খেলার অনুপযুক্ত বলে তোপ দেগেছেন। ক্রমাগত তিনবার এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা তাঁকে ৫,০০০ মার্কিন ডলার জরিমানা করেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, এমন বিষাক্ত পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয়।

শুধু অ্যান্টনসেন নন, ডেনমার্কের মিয়া ব্লিকফেল্টসহ একাধিক বিদেশি তারকা দিল্লির ধোঁয়াশা ও স্টেডিয়ামের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে সরব হয়েছেন। অ্যাথলিটদের দাবি, দিল্লির একিউআই ৩০০-৪০০-এর ঘরে থাকায় শ্বাসকষ্ট ও অসুস্থতার ঝুঁকি বাড়ছে। তীব্র ঠান্ডা ও দূষণের প্রভাবে অনুশীলনেও চরম ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের মান ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ক্রীড়ামহলে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *