বিদেশে যাওয়ার সুযোগ বাড়ছে? একলাফে ৫ ধাপ উন্নতি ভারতীয় পাসপোর্টের!
January 14, 20265:22 pm

হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায় বড় সাফল্য পেল ভারত। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে ভারতীয় পাসপোর্টের অবস্থান ৮০ নম্বরে। কেন্দ্রের বিদেশনীতির সাফল্যে এখন ভারতীয় নাগরিকরা বিশ্বের ৫৫টি দেশে বিনা ভিসায় বা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণের সুযোগ পাবেন। গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে এই সূচকে ভারতের অবস্থানের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্বের ২২৭টি গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এবারের সূচকেও ১৯২টি দেশে বিনা ভিসায় প্রবেশের অধিকার নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এছাড়া তালিকার উপরের দিকে জায়গা করে নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ভারতের এই অগ্রগতি আন্তর্জাতিক স্তরে দেশটির ক্রমবর্ধমান কূটনৈতিক গুরুত্ব ও পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা পর্যটকদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।