রঞ্জিত মল্লিকের ড্রয়িংরুমে অভিষেক! ২৬-এর লক্ষ্যে তৃণমূলের মাস্টারস্ট্রোক?

রঞ্জিত মল্লিকের ড্রয়িংরুমে অভিষেক! ২৬-এর লক্ষ্যে তৃণমূলের মাস্টারস্ট্রোক?

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ‘রিপোর্ট কার্ড’ হাতে জনসংযোগে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে এই অভিযানের সূচনা করবেন তিনি। কেন্দ্রের ‘আর্থিক বঞ্চনা’ মোকাবিলা করে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো কীভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এনেছে, তা বিশিষ্টজনদের মাধ্যমে আমজনতার কাছে পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য।

রঞ্জিত মল্লিকের পর অভিষেক যাবেন নন্দনে, পরিচালক রাজ চক্রবর্তীর নতুন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে। রাজনৈতিক মহলের মতে, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংস্কৃতি জগতের প্রতিনিধিদের সঙ্গে এই সাক্ষাৎ তৃণমূলের প্রচার কৌশলে এক নতুন মাত্রা যোগ করছে। উন্নয়নের খতিয়ান মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে এবং সেলিব্রিটিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঘাসফুল শিবির আগাম ভোটের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *