নন্দীগ্রামে অভিষেকের সভার আগে রণক্ষেত্র: ব্যানার টাঙাতে গিয়ে রক্তাক্ত তৃণমূল নেতা

নন্দীগ্রামে অভিষেকের সভার আগে রণক্ষেত্র: ব্যানার টাঙাতে গিয়ে রক্তাক্ত তৃণমূল নেতা

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবিরের উদ্বোধনের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। বুধবার সকালে বয়াল ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ব্যানার টাঙাতে গিয়ে হামলার শিকার হন তৃণমূলের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্তসহ কর্মীরা। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দিয়ে হাতাহাতি শুরু করে, যার জেরে গুরুতর আহত হন ওই তৃণমূল নেতা।

তৃণমূলের দাবি, ভয়ে বিজেপি এই হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপি নেতা প্রলয় পালের পাল্টা দাবি, এলাকার ক্ষুব্ধ সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলায় অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *