বেতন বাড়ার আগেই ডিএ একলাফে ৭০%! অষ্টম পে কমিশন নিয়ে তোলপাড় করা আপডেট

বেতন বাড়ার আগেই ডিএ একলাফে ৭০%! অষ্টম পে কমিশন নিয়ে তোলপাড় করা আপডেট

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় খুশির খবর আসতে চলেছে। ২০২৭ সালের মাঝামাঝি নতুন বেতন কাঠামো চালু হওয়ার আগে অন্তত তিনবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে মূল বেতনের ৫৮ শতাংশ হারে ডিএ পাওয়া গেলেও, আগামী কয়েক দফায় তা বৃদ্ধি পেয়ে ৭০ শতাংশের কোটা স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে।

মার্চ ও অক্টোবর—বছরের এই দুই সময়ে নিয়মমাফিক ডিএ ঘোষণা করে কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন পে কমিশনের সুপারিশ বাস্তবায়িত হতে দেরি হওয়ায় অন্তর্বর্তীকালীন সময়ে কর্মীদের আর্থিক স্বস্তি দিতে ডিএ বৃদ্ধির গতি ত্বরান্বিত হতে পারে। যদিও প্রশাসনিকভাবে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে তিন দফায় এই বিপুল বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ ও জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *